এক শিফটে সব স্কুল পরিচালনার চিন্তা

০২ জুলাই ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ছবি

একাধিক শিফটে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় পরিচালনায় নিরুৎসাহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানে একাধিক শিফট পরিচালিত হয় সেগুলো এক শিফটে পরিচালনার বিষয়ে চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়।

গত ২৫ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক পর্যায়ের স্কুল এক শিফটে পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে৷ এতে ইতিবাচক সাড়া দিয়েছেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে,  নতুন শিক্ষাক্রম সফলভাবে বাস্তবায়নে এক শিফটে সব হাইস্কুল চালানোর চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় সবার মত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একাধিক শিফটে স্কুল পরিচালনা করায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কিছুটা অসুবিধা হচ্ছে। এক শিফটে হলে শিক্ষার্থীরা যে সময়টি পায় সেটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য যথেষ্ট। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনা হলে তিনি একাধিক শিফট পরিচালনার বিষয়টি নিরুৎসাহিত করেছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, দেশের সব স্কুল এক শিফটে পরিচালনা করা যায় কি না সে বিষয়ে মতামত চাওয়া হবে। চলতি মাসে মন্ত্রণালয় একটি কর্মশালার আয়োজন করবে। ওই কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!
  • ২৪ জুন ২০২৬
মাদ্রাসার একদিনের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
  • ২৪ জুন ২০২৬
মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল …
  • ২৪ জুন ২০২৬
নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬