ঈদের ছুটির পরে বিদ্যালয় পরিষ্কার করার নির্দেশ

২৬ জুন ২০২৩, ১২:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
লোগো

লোগো © সংগৃহীত

ঈদুল আজহার ছুটির আগে ও পরে বিদ্যালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ জুন) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য গত ২২ জুন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্ৰণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী এ মর্মে নির্দেশনা দিয়েছেন যে, সব মন্ত্রণালয়/বিভাগ নিজ উদ্যোগে তাদের অধীনস্থ দপ্তর/সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে মশাবাহিত রোগ বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পারে সেজন্য ঈদুল আজহার ছুটির পূর্বে ও ছুটি পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!
  • ২৪ জুন ২০২৬
মাদ্রাসার একদিনের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
  • ২৪ জুন ২০২৬
মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল …
  • ২৪ জুন ২০২৬
নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬