বাজেটে এমপিওভুক্তি-সরকারিকরণের আশ্বাস নেই

০১ জুন ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
বাজেট

বাজেট © ফাইল ফটো

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্কুল-কলেজ জাতীয়করণ কিংবা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোনো আশ্বাস দেওয়া হয়নি। যদি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এমন আশ্বাসের অপেক্ষায় ছিলেন।

বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতা উপস্থাপন করেন। তবে তার বক্তৃতায় এমপিওভুক্তি কিংবা জাতীয়করণের কোনো আশ্বাস মেলেনি।

শিক্ষক-কর্মচারীরা বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের শেষ অর্থবছরের বাজেট এটি। এছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই তারা ভেবেছিলেন বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা থাকবে। তবে তেমন কোনো আশ্বাস তারা পাননি।

জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাখাতে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি। গত অর্থবছরে শিক্ষায় মোট বাজেট বরাদ্দ ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবার ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি বছর ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে চলতি অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নতুন কমিটি, নেতৃত্বে ডা. জুলফিকার-…
  • ২৪ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপ খেলা ‘বহিরাগত অতিথিদের’ জন্য …
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এসডিজি র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৮৭তম, দেশে শীর্ষে ড্…
  • ২৪ জুন ২০২৬