এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে সভা বৃহস্পতিবার

২৭ মে ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে সভা ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ জুন) এই সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা সাড়ে ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা উপমন্ত্রী এবং দুই বিভাগের সচিব উপস্থিত থাকবেন।

সম্প্রতি সভার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধিসমূহ স্পষ্টীকরণ/সামঞ্জস্য বিধান/সংশোধনের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬