ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্বে বদরুজ্জামান

২৩ মে ২০১৮, ০৬:২৫ PM

টিডিসি রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর (বিজনেস স্টাডিজ অনুষদ) হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নিয়োগ দেন বলে নিশ্চিত করেছেন ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

২৩ মে, বুধবার তিনি বলেন, আগে যিনি (সহকারী প্রক্টর) এ পদে দায়িত্ব পালন করেছেন, তার স্থলে আমাকে নিয়োগ দেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এদিকে, ২২ মে, মঙ্গলবার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার কাছে প্রেরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘বিজনেস স্টাডিজ অনুষদের শূন্য সহকারী প্রক্টর পদে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ভিসি আপনাকে নিয়োগ করেছেন। আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের স্থলে দায়িত্ব পালন করবেন’।

ট্যাগ: রাজনীতি
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬