৬ কলেজে নতুন উপাধ্যক্ষ

১৮ মে ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের ছয়টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের এই পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন দেওয়া হয়।

আদেশের তথ্য অনুযায়ী, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যাপক বদরুন্নাহার। নোয়াখালীর সরকারি মুজিব কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের সহযোগী অধ্যাপক মো. মুলকুতের রহমান। 

শরীয়তপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান। আর ঝিনাইদহের নুরুন্নাহার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই জেলার সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যাপক মো. আসাদ-উজ-জামান। 

বদলিকৃতদের আগামী ২৩ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬