সেসিপ প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ল

১০ মে ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
মাউশি লোগো ও শিক্ষার্থী

মাউশি লোগো ও শিক্ষার্থী © ফাইল ফটাে

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেসিপ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

বুধবার (১০ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ সেসিপে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে সেসিপ প্রকল্পের মেয়াদ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে চলতি বছরের ৪ এপ্রিল একনেকের সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। গত ৩০ এপ্রিল একনেক সভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সামসুন নাহার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেসিপ প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত আদেশের কপি আমাদের কাছে এসেছে। শিগগিরই এ বিষয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।

প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার গুণগতমান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা এবং সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১৪ সালে।

২০১৪ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ১ হাজার ৬৫৮ কোটি টাকা। সময় ছিল ২০১৭ সাল পর্যন্ত। তিন বছরের প্রকল্প এখন ১০ বছর পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৬ কোটি টাকা। প্রকল্পটি শুরু হওয়ার পর এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৮৯ শতাংশ।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬