এমপিওভুক্ত হলেন কারিগরির ৪৪ শিক্ষক-কর্মচারী

২৫ এপ্রিল ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সকল শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। এছাড়া ২০১৯  এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২৪ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

গত ১৭ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২০ জারি হওয়া এমপিও নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ না করায় এবং সনদ সঠিক না থাকায় এই শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হতে পারেননি। এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬