সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

২৫ এপ্রিল ২০২৩, ০৮:১৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ডোপ টেস্ট

ডোপ টেস্ট © প

বিশ্ববিদ্যালয়সহদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ভর্তি-নিয়োগে ডোপ টেস্ট সংক্রান্ত পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নে কার্যক্রম দ্রুত শেষ করতে বলা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরসহ অধীনস্থ দফতর সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৪ এপ্রিল অধীনস্থ দফতর সংস্থাগুলোকে নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা এবং সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। গত ১২ মার্চ সে সভার সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

গত ১৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে অগ্রগতির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে অধীনস্থ দফতর ও সংস্থাগুলোকে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভার কার্যবিবরণীর আলোকে এসব নির্দেশনা দেয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬
একাদশে নেই নেইমার, বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
  • ২৪ জুন ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ২৪ জুন ২০২৬
চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের …
  • ২৪ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ জুন ২০২৬