নতুন শিক্ষাক্রমের ৮ম-৯ম শ্রেণির বই লেখার কাজ শুরু: শিক্ষামন্ত্রী

২৪ এপ্রিল ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণির বই লেখার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক সংস্করণের বইয়ে বড় কোনও ভুল থাকবে না বলেও জানান তিনি। আজ সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর নতুন কারিকুলামের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই লেখার কাজ শুরু হয়েছে। যথাসময় শিক্ষার্থীরা বই হাতে পাবে। আগামী বছর কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষকদের  প্রশিক্ষণ চলতে থাকবে।

পাঠ্যবইয়ের ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের মান নিয়ে অনেকে কথা বলেছেন। এবার সবাই সচেতন। আশা করি, মেজর ভুল থাকবে না। আমরা চেষ্টা করবো নির্ভুল পাঠবই দিতে। আাগামী বছর  অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে।

ঈদের ছুটি শেষে আজ দুপুরে সচিবালস্থ শিক্ষা মন্ত্রণালয়ে আসেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর নিজ দফতরে সংস্কার কাজ চলার কারণে উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরীর কক্ষে যান। উপমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপমন্ত্রীর কক্ষে প্রায় ঘণ্টাখানেক অফিসিয়াল কাজ করেন।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬