নতুন প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় সংশোধন

৩১ অক্টোবর ২০২২, ০৯:৪৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এমপিও নীতিমালায় সংশোধন এনেছে সরকার। নীতিমালা অনুযায়ী নতুন এমপিওভুক্ত হওয়া স্কুল-কলেজের পাঠদান, শিক্ষক-কর্মচারীর সনদ-কাগজপত্র, একাডেমিক স্বীকৃতি জেলা ও উপজেলার কমিটির মাধ্যমে যাচাই হবে সরেজমিনে। রোববার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্র থেকে এ তথ্য জানা যায়।

সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ২৬ (গ) অনুচ্ছের ক্ষমতাবলে ১৭.২ নম্বরের বিষয়টি সংশোধন হয়েছে।

আরো পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড

নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও কোড পাওয়ার পর পাঠদান, একাডেমিক স্বীকৃতি ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তির এমপিওর ক্ষেত্রে সব পরীক্ষার সনদ-মার্কশিট, এনটিআরসিএর নিবন্ধন, এনটিআরসিএর সুপারিশ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র মূল কপিসহ উপজেলা-থানা ও জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সবকিছু ঠিক থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন।

জেলা ও অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে পাওয়া আবেদনগুলোর যাচাই করবেন বলেও পরিপত্রে জানানো হয়েছে।

শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬
প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন…
  • ২৫ আগস্ট ২০২৬
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬