কাশ্মীরে শিক্ষার্থী বৃত্তি ১০ গুণ বাড়াল ভারত সরকার

২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩ AM
কাশ্মীরের শিক্ষার্থী

কাশ্মীরের শিক্ষার্থী

জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের জন্য ‘প্রগতি ও সক্ষম বৃত্তি প্রকল্পের’ অধীনে বৃত্তির পরিমাণ বার্ষিক পাঁচ হাজার থেকে ৫০ হাজার রুপি করেছে ভারত সরকার। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (এআইসিটিই) মাধ্যমে কারিগরি শিক্ষায় পড়ালেখা করা মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিশেষ দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা দিতে প্রকল্পটি চালু করা হয়।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এর মাধ্যমে কারিগরি শিক্ষায় পড়াশোনা করা মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিশেষ বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রকল্পটি চালু করে।

ওই কর্মকর্তা বলেন, একটি উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রগতি ও সক্ষম বৃত্তি প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের জন্য বর্তমান ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে বৃত্তির পরিমাণ বাড়িয়ে বার্ষিক ৫০ হাজার রুপি করেছে। এটি আগে ছিল ৫ হাজার রুপি।

প্রগতি প্রকল্পের আওতায়, জম্মু ও কাশ্মীরের বার্ষিক ৮ লাখ রুপির কম আয়ভুক্ত পরিবারের যেসব মেয়ে এআইসিটিই অনুমোদিত সংস্থাগুলোতে ২০২০-২১ সেশনের জন্য ভর্তি হবে, তারা এ বৃত্তি পাওয়ার যোগ্য হবে।

সক্ষম প্রকল্পের আওতায়, ডিগ্রি বা ডিপ্লোমা পর্যায়ে কারিগরি শিক্ষায় বিশেষ দক্ষতা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, যাদের পরিবারের আয় বছরে ৮ লাখ রুপির কম, তারাও এ বৃত্তি পাওয়ার জন্য উপযুক্ত।

ট্যাগ: ভারত
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close