যুক্তরাজ্যের ৩২ বিশ্ববিদ্যালয়ে করোনার হানা

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯ AM
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নভেল করোনা ভাইরাস হানা দিয়েছে যুক্তরাজ্যের অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়ে। একই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কমপক্ষে ১২৭ জন শিক্ষার্থীর দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর আগে দেশটির ম্যানচেস্টারেই শুধু কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আইসোলেশনে রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

জানা যায়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বারলে ক্যাম্পাস এবং কেমব্রিজ হলের প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীকে আগামী ১৪ দিন রুমের বাইরে যেতে বারণ করা হয়েছে। দেশটির গণমাধ্যমের তথ্যমতে, দেশটির বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর থেকে কমপক্ষে ৫১০ জন শিক্ষার্থী ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে ম্যানচেস্টারের ইউনিভার্সিটি এন্ড কলেজ ইউনিয়ন জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ এক সপ্তাহের মধ্যে সর্বশেষ বিপর্যয়। মহামারি
করোনা ভাইরাস পুরো যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে ফাঁকা করে দিয়েছে।

ইউনিয়নের জেনারেল সেক্রেটারি জো গ্রাডি বলেন, সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে অনুমতি দেয়ার পর যে সমস্যা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের স্টাফ ও শিক্ষার্থীদের রক্ষা করতে মন্ত্রীদের ও ইউনিভার্সিটিগুলোর জরুরি পদক্ষেপ।

জানা গেছে, এর আগে গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানচেস্টারে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬ জন। এর আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে প্রতি এক লাখে আক্রান্তের হার ছিল ৯৩.২।

প্রসঙ্গত, এর আগে বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকারে ধারন করলে দেশটির সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি সীমিত আকারে কিছু বিশ্ববিদ্যালয় খোলা হলে এতে করে বেশ কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফ করোনায় আক্রান্ত হয়।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬