নটরডেম লিটারেসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৯ মে ২০২০, ০৬:৫০ PM

© টিডিসি ফটো

দেশের বিখ্যাত বিদ্যাপীঠ নটরডেম কলেজের ব্যাবস্থাপনায় সমাজের সুবিধা বঞ্চিত শিশু-কিশোর এবং শ্রমজীবী মানুষের জন্য দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে সান্ধ্যকালীন শিক্ষালয় ‘নটরডেম লিটারেসি স্কুল’। বর্তমান করোনার মহামারী পরিস্থিতিতে স্কুলের শ্রমজীবী শিক্ষার্থীদের অনেকের পরিবারের আয়ের সকল পথ বন্ধ রয়েছে। যার ফলে এসব পরিবারের সদস্যরা চরম খাদ্যাভাব ও আর্থিক সংকটে পতিত হয়েছে।

তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে রোটারী ক্লাব ঢাকা স্টার্স এর ব্যাবস্থাপনায় আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার নটরডেম কলেজ প্রাঙ্গণে এসব পরিবারের শিক্ষার্থীদের মাঝে জরুরি খাদ্য এবং নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এর উপস্থিতিতে রোটারিয়ান খালেদ ফয়সল রহমান জিতু, নটরডেম লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক জেভিয়ার গোমেজ, শিক্ষক নাদিরুজ্জামান ও বেগম শিউলি আক্তার প্রমুখ খাদ্য এবং নিরাপত্তা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও ‘রোটারেক্ট ক্লাব অফ নটরডেম কলেজ’ বিতরণকালে সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, নটরডেম লিটারেসি স্কুলে বর্তমানে ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে, যারা ১৮০টি পরিবারের অন্তর্ভূক্ত। এরমধ্যে দূর্দশাগ্রস্থ ৭৫টি পরিবারের শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ করা হয়, যার আনুমানিক সুবিধাভোগীর সংখ্যা ৩৩০ জন।

‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’ এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য ও নিরাপত্তা সামগ্রী বিতরণ কাজ সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য নটরডেম কলেজ অধ্যক্ষ, রোটারী ক্লাব অফ ঢাকা স্টার্স, রোটারেক্ট ক্লাব অফ নটরডেম কলেজ এবং নটরডেম লিটারেসি স্কুলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950