ফ্রান্সে স্কুল খোলার পরের সপ্তাহে ফের বন্ধ ঘোষণা

১৯ মে ২০২০, ০৯:৪১ AM

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে এর আগে সব দেশের মতো ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এর আগে লকডাউনও শিথিল করা হয়েছে। কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে স্কুল খুলে দেয় ফ্রান্স। সপ্তাহখানেক আগে নতুন করে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।

কিন্তু সপ্তাহখানেক পরই এরই মধ্যে নামকরা সাতটি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, করোনাভাইরাসে শিশুরা আক্রান্ত হওয়ার জেরে বিদ্যালয়গুলো আবারো বন্ধ করে দেওয়া হলো।

এর আগে গত সপ্তাহে ফ্রান্সের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে খুলে দেওয়া হয়। সে দেশের শিক্ষামন্ত্রী জঁ মাইকেল ব্লাঙ্কার বলেছেন, গত সোমবার ৭০ জন শিশু আক্রান্ত হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার পর তারা ক্লাসে এসেছিল।

ফ্রান্সের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্তের জেরে নামকরা সাতটি বিদ্যালয় আবারো বন্ধ করে দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬