বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস ঈদের আগেই দিতে হবে

০২ মে ২০২০, ১১:৫২ PM

© লোগো

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং ঈদুল ফিতরের পূর্বে মে মাসের চেক ছাড়ের আহবান জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। অন্যদিকে সরকারি শিক্ষকরা ১০০% উৎসব ভাতা পেয়ে থাকেন। বিষয়টি বৈষম্যমূলক। তাঁরা বলেন, মানুষ যেকোনো উৎসব শতভাগ পালন করে থাকে। উৎসব যদি শতভাগ পালিত হয় তবে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের উৎসব ভাতা কেন শতভাগ নয়?

নেতৃবৃন্দ বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের জন্য অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মে মাসে এমপিও চেক ঈদের পূর্বেই ছাড়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে দেশের সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অসহায় অবস্থা বিবেচনায় নিঃশর্ত প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহবান জানান।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬