‘সেভ দ্যা স্টুডেন্ট’

শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে ‘সেভ দ্যা স্টুডেন্টের’ ব্যতিক্রমী আয়োজন

২৪ এপ্রিল ২০২০, ১১:২৫ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস মহামারীতে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সংগঠন ‘সেভ দ্য স্টুডেন্ট’ আয়োজন করতে যাচ্ছে ‘ই-অলিম্পিয়াড ১.০’। আগামীকাল শনিবার তিনটি রাউন্ড করে প্রতিটি রাউন্ডে স্কুল, কলেজ, পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইকিউ টেস্টের আয়োজন করেছে সংগঠনটি।

এ আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইতোমধ্যে আমরা আমাদের সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রশ্ন তৈরির কাজ শেষ করেছি। এখন প্রশ্ন সেটআপ ও ইভেন্ট উন্নতির কাজ চলছে। সময় মতো পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের সাড়াও পেয়েছি বেশ ভালো। মূলত দেশব্যাপী লকডাউনে বেকার সময় পার করা শিক্ষার্থীদের প্রতিযোগিতার ভিতর রাখতে আমাদের এ আয়োজন।

সংগঠনটির রাজশাহী বিভাগীয় চীপ কো-অর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোন্নাফ হোসাইন নিরব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের এই সংগঠন দেশের মধ্যে ব্যাতিক্রমধর্মী একটি সংগঠন, আমরা সব সময় শিক্ষার্থীদের মানষিক বিকাশের দিকে লক্ষ্য রেখে কাজ করি, আমরা যে আয়োজন করতে যাচ্ছি তা ইতোমধ্যে বেশ সারা পেয়েছে শিক্ষার্থীদের মধ্যে। সব ঠিকঠাক থাকলে আশা করি, আমাদের সকল ইভেন্ট খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো।

অনলাইনভিত্তিক এ আয়োজনের প্রতিটি রাউন্ডে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, মেডেল প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য ‘সেভ দ্য স্টুডেন্ট’ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা যেমন ন্যাশনাল অলিম্পিয়াড, ডিবেট, কুইজ, ফটোগ্রাফি, কালচার কনটেস্ট আয়োজন করে। এছাড়াও ক্যাম্পাস প্রতিনিধিদের মান উন্নয়নমূলক বিভিন্ন কর্মশালা যেমন অ্যাডমিশন গাইডলাইন, ইয়ুথ লিডারশীপ, সিভি রাইটিং ও কর্পোরেট গ্রুমিং, ইন্টারভিউ ও প্রেজেন্টেশন সেশনের আয়োজন করে থাকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের স্মরণে ‘সেভ দ্য স্টুডেন্ট’ পথ শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খাবার বিতরণ, পথশিশুদের জন্য বর্ণপরিচয় স্কুল প্রতিষ্ঠা এবং সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬