শিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধুর উদ্যোগ বিশ্বে অনুকরণীয়: বিএসি চেয়ারম্যান

১৯ মার্চ ২০২০, ১০:৩৩ AM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল- বিএসি’র উদ্যোগে অনুষ্ঠিত  হল বিশেষ আলোচনা সভা। বুধবার (১৮ মার্চ) রাজধানীর মহাখালীতে বিএসি’র কাযার্লয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় বিএসি’র চেয়ারম্যান পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বৃহৎ এক উদ্যোগ হাতে নেন। আধুনিক বিশ্বে কোয়ালিটি এডুকেশনের উপর গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি।

তিনি বলেন, বঙ্গবন্ধু চার দশক আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকদের নিয়ে উচ্চ শিক্ষার মান বাড়াতে যে পদক্ষেপগুলো নেন তার অন্যতম একটি মঞ্জুরি কমিশন। গুণগত শিক্ষা ও মানের দিকেও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আজ বিশ্বে তা অনুকরনীয়।

এ সময় বিএসি’র পূর্নকালীন সদস্যরা বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক আদর্শ, কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন। আগামী প্রজন্মকে জাতির জনকের পথ অনুসরনের আহবান জানান তাঁরা।

আলোচনা সভায় বিএসি’র খন্ডকালীন সদস্যসহ কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬