শেখ ফজিলাতুন্নেছা কলেজে মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ AM

© টিডিসি ফটো

মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে মানুষ শহীদ মিনারে সমবেত হয়। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ মনজু মনোয়ারার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ সময় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালি টি মিরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহিদ মিনারে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের পক্ষে ৫২’র শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬