শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকতে হবে: আহমদ শফি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ AM

© সংগৃহীত

হেফাজতে ইসলামীর আমীর মাওলানা আহমদ শফি বলেছেন, শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটায় হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় শায়েখ আল্লামা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুল হকের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা এমদাদুল হক, আশরাফ আলী হরষপুরী, মাওলানা আব্দুল খালিক চলিততালী, মাওলানা আব্দুস সহিদ গুলমুকাপনী প্রমুখ। সম্মেলনে ১০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

এসময় আল্লামা শফি বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত। ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে হবে। এছাড়া কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬