ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেল ম্যুরাল উদ্বোধন ফেব্রুয়ারিতে

২৫ জানুয়ারি ২০২০, ০২:৪০ PM

© সংগৃহীত

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শেখ রাসেল ম্যুরাল উদ্ধোধন ফেব্রুয়ারিতে। শেখ রাসেলের স্মৃতিকে জাগ্রত রাখতে এই ম্যুরাল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।

তিনি , স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শিক্ষাজীবন স্মরণীয় করে রাখতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ম্যুরাল তৈরি করা হচ্ছে। নতুন প্রজম্ম ও এই স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেকেই জানে না শেখ রাসেল এখানকার ছাত্র ছিলো। যারা জানে তারাও ভুলে যাচ্ছে। তাই রাসেলের স্মৃতি স্মরণীয় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে ।

তিনি আরো বলেন, ম্যুরালের কাজ প্রায় শেষ দিকে। বিদেশ থেকে গ্রানাইট পাথর এনে এই ম্যুরাল তৈরি করা হচ্ছে। সেই পাথর খুবই সুন্দর ও আকর্ষণীয়। ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে নিজেদের অর্থ দিয়ে করা হচ্ছে শেখ রাসেল ম্যুরাল। আমরা গত কমিটিতে থাকাকালীন এই কাজে হাত নিয়েছিলাম। এটা তৈরি করতে সর্বমোট পনের লাখ টাকা খরচ হতে পারে।

 

এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬