সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ

২৪ জানুয়ারি ২০২০, ১১:১৫ AM

© সংগৃহীত

দেশের সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২২ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়টি জানিয়ে সব সরকারি-বেসরকারি মাদরাসা ও বিএমটিটিআইতে চিঠি পাঠানো হয়। চিঠিতে, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় সব দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৯ জানুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাদরসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সব মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

 

জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950