শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

১৫ নভেম্বর ২০১৮, ০৪:৩৭ PM
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের কল্যাণে এবং তাদের জীবনমান ও পেশাগত উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা প্রদান করছে। এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবী শতকরা ৫ ভাগ বার্ষিক ইনক্রিমেন্ট এবং ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদ্য প্রয়াত মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, এমপিও শিক্ষকদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা কার্যকর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ প্রজ্ঞাপন জারি করেছে। ১ জুলাই ২০১৮ তারিখ হতে তারা এ সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা নীতিমালাও প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায়  এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পরিচালনা, জনবল কাঠামো ও বেতন-ভাতাদি নীতিমালা অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। 

শিক্ষামন্ত্রী প্রয়াত মহাপরিচালকের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, তাঁর অভাব সহজে পূরণ হবে না। প্রফেসর মাহাবুবুর রহমান একজন আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। জনাব নাহিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্মরণসভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাউশি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শামছুল হুদা এবং প্রয়াত মহাপরিচালকের সহকর্মীগণ তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত মহাপরিচালকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

ঝগড়া হলেই কেন মা-বোন তুলে গালি দেওয়া হয়?
  • ০৭ নভেম্বর ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে ২৭ দিন পর দেশে ফির প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950