একাদশে ভর্তির পঞ্চম ধাপের ফল প্রকাশ

২৫ মার্চ ২০২২, ০৩:১৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার রাত ১২টায় কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) পঞ্চম ধাপের ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থী ও অভিভাবক ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর দিয়ে ফল দেখা যাবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পঞ্চম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: মা বলেছিল, ‘আজকে তোর আসার দরকার নাই’

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের এসএসসি পরীক্ষা অন্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হয়। কয়েক দফা ভর্তি শেষে গত ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে সশরীরে ক্লাস শুরু হয়।

ক্যাশিয়ার-সেলসম্যান নিয়োগ দেবে মীনা বাজার, পদ ১৭, আবেদন অভি…
  • ১৭ জুন ২০২৬
আমাজনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি স্পেসএক্স 
  • ১৭ জুন ২০২৬
বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 
  • ১৭ জুন ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে ১৩১ রানে থামল টাইগাররা
  • ১৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আব…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
  • ১৭ জুন ২০২৬
×