এইচএসসির বৃত্তি, ঢাকা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ (তালিকা)

২২ এপ্রিল ২০২১, ০৩:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মহামারীর কারণে ‘অটোপাস’ দেওয়া হয় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের। পাবলিক এ পরীক্ষার ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবার মোট ৩ হাজার ১২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এরমধ্যে মেধাবৃত্তি পাওয়ার সংখ্যা ৪২৭ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ২ হাজার ৭০০ জন। 

জানা গেছে, যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬