একাদশের অনলাইন ক্লাস শুরু কাল

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে অনলাইনে একাদশ শ্রেণির অনলাইনে ক্লাস শুরু হবে। করোনা মহামারির কারণে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। 

বুধবার সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করবেন।

গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়। 

অনলাইনে আবেদনের পর ১৩ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর এক সপ্তাহ পর আজ বুধবার (৩০ অক্টোবর) ক্লাস শুরুর কথা জানায় সাব কমিটি।

মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থ…
  • ১৩ আগস্ট ২০২৬