একাদশে ভর্তির সময় বাড়ল, জমা দিতে হবে না ট্রান্সক্রিপ্ট-প্রশংসাপত্র

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৯ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তি সময়সীমা বাড়ানো হয়েছে। একইসঙ্গে কলেজ ভর্তিতে শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রসহ অন্যান্য কাগজপত্র জমা দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

আজ মঙ্গলবার কমিটির সভাপতি প্রফেসর মু জিয়াউল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা/গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বরর পর্যন্ত করা হলো।

“কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা/গ্রহণ প্রদান করতে বলা হলো। তাছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।”

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬