একাদশে ভর্তি: রাত ৮টার মধ্যে মনোনীতদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে

৩০ আগস্ট ২০২০, ০৫:০১ PM

© প্রতীকী ছবি

আজ রবিবার (৩০ আগস্ট) রাত ৮টার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে প্রথম ধাপে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। কিন্তু দ্বিতীয় ধাপে তারা আবেদন করতে পারবে।

জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও টেলিটকের মাধ্যমে ২০০ টাকা ফি জমা দিয়ে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এছাড়া সোনালী সেবা ও সোনালী ওয়েব পেমেন্টের মাধ্যমে নিশ্চায়ন ফি দেয়া যাবে। আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ২০ আগস্ট শেষ হয়। এরপর ২৫ আগস্ট ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে মোট ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়। আর আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। প্রথম দফায় আবেদন করেও ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে ৯ হাজার ২০৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন।

এদিকে, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টাতেই।

দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬