এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর্ডে কত

১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৬ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ের জন্য আবেদন ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ ও ব্যবহারিক বিষয়ের জন্য আবেদন হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

সাধারণ নয় শিক্ষা বোর্ডে মোট আবেদন পড়েছে ১১ লাখ ১৯ হাজার ৬৫৬টি। তার মধ্যে ঢাকা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি, ব্যবহারিকে ৫৮ হাজার ১২টি; কুমিল্লা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯১ হাজার ৪৯৪টি, ব্যবহারিকে ২১ হাজার ১১৭টি; রাজশাহী বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯৮ হাজার ৭১০টি, ব্যবহারিকে ২৩ হাজার ৫১৮টি; যশোর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭৪ হাজার ৭১৭টি, ব্যবহারিকে ১৬ হাজার ৩৪২টি; চট্টগ্রাম বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ১ লাখ ১৪ হাজার ৭০৬টি, ব্যবহারিকে ২২ হাজার ৮৯৫টি; বরিশাল বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি, ব্যবহারিকে ১০ হাজার ৭৯৩টি; সিলেট বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ৭১০টি, ব্যবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৮৯ হাজার ২৮৬টি, ব্যবহারিকে ২১ হাজার ৯৭৪টি; ময়মনসিংহ বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭১ হাজার ৬৬টি, ব্যবহারিকে ১৬ হাজার ৯১টি আবেদন পড়েছে।

এছাড়াও মাদ্রাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য তাত্ত্বিক বিষয়ের ১ লাখ ৩ হাজার ৫০৩টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৩ হাজার ৫৫৬টি আবেদন পড়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৩৪ হাজার ৩০৫টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৬ হাজার ৯০৯টি আবেদন পড়েছে। 

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬