শনিবার পাঁচ জেলায় স্থগিত এইচএসসি পরীক্ষা

১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণ কক্ষ চালু

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণ কক্ষ চালু © সংগৃহীত

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে সৃষ্ট টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির  অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল শনিবারের (১১ জুলাই) চলমান এইচএসসি পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় শনিবারের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হলো। বন্যাদুর্গত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ভ্যেনু ইনচার্জ) স্থানীয়ভাবে মাইকিং করে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বন্যা ও অতিবৃষ্টির কারণে গত বুধবার (৮ জুলাই) এই বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ‘ইংরেজি দ্বিতীয় পত্র’ পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। ফলে উদ্ভূত প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের ৫টি জেলায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এই পাঁচ জেলা হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বর্তমানে এসব এলাকার সাড়ে চার লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬