যশোর বোর্ডে এইচএসসির প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সময় বৃদ্ধির আবেদন শেষ ২৯ জুন

১৭ জুন ২০২৬, ০৭:২৯ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব কলেজের প্রবেশপত্র আজ বুধবার (১৭ জুন) থেকে দেওয়া হবে। প্রবেশপত্র পাওয়ার পর ২৩ জুনের মধ্যে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পরীক্ষায় সময় পেতে শিক্ষাবোর্ডে আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত কার্ড, প্রবেশপত্রের ফটোকপি, পরীক্ষার্থী ও শ্রুতিলেখকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার্থীর বা কলেজ বা ভারপ্রাপ্ত কর্মকর্তার সুপারিশসহ আবেদন ২৯ জুনের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন পাঠাতে বলাতে হয়েছে। 

আরও পড়ুন: মাঠে নামছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, একাদশে মেসিসহ থাকছেন যারা

এছাড়া শ্রুতি লেখক পরীক্ষার্থী ১০ম শ্রেণির হতে হবে এবং ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছে মর্মে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, শ্রুতিলেখকের বাবা-মার সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আব্দুল মতিন বলেন, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদন করার আহবান জানানো হয়েছে। ২৯ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তাকে প্রতিবন্ধী হিসেবে পরীক্ষার সময় বৃদ্ধি বা শ্রুতি লেখক নিয়োগের সুযোগ দেওয়া হবে।

অবশেষে এক ফ্রেমে দুই আইমান
  • ১৭ আগস্ট ২০২৬
রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি, ইউজিসির বাজেট অনুমো…
  • ১৭ আগস্ট ২০২৬
‘মেসি, পারেদেসকে সামলাও!’, রেফারির বডি ক্যামেরায় উঠে এলো চা…
  • ১৭ আগস্ট ২০২৬
‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে: প্রধানমন্ত্র…
  • ১৭ আগস্ট ২০২৬
কারিগরির ‘অ্যাসেট’ প্রকল্প , ছয় মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ …
  • ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage