ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা

১৯ মে ২০২৬, ০৯:৫৩ AM
অধ্যাপক জেসমিন তাসলিমা বানু

অধ্যাপক জেসমিন তাসলিমা বানু © সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি বোর্ডটির উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলির আদেশাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলির আদেশাধীন অধ্যাপক জেসমিন তাসলিমা বানুকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলি করা হয়।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে বোর্ডটির সচিব পদে নিযুক্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬