২০২৫ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে—জানাল বোর্ড

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। শিগগিরই বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে।

এদিকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ (তিন) ঘন্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence