বরিশাল বোর্ডের চেয়ারম্যান হলেন ঝালকাঠি কলেজের অধ্যক্ষ ইউনুস আলী

১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী

অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী © টিডিসি ফটো

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী।  

সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. ইউনুস আলী সিদ্দিকীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো। 

প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ১৯৯৩ সালে বরগুনা সরকারি কলেজ প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর যশোর মাইকেল মধুসূদন কলেজ যশোর, সরকারি ফজলুর হক কলেজ চাখার ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষেরও দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬