জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা

০৭ মার্চ ২০২৩, ০৩:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুলাই মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করা হতে পারে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। 

এ প্রসঙ্গে অধ্যাপক তপন কুমার বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আমরা জুলাই মাসের প্রথম দিকে এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।

এদিকে আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক…
  • ১৭ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ জুন ২০২৬
মেসিকে নিয়ে স্কালোনি—‘ও যেদিন আর খেলবে না, সেদিন আমরা ওকে …
  • ১৭ জুন ২০২৬
প্রথম ম্যাচেই বিশ্বকাপে রেকর্ডের পাতা ওলটপালট করে দিলেন মেসি
  • ১৭ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন ক্যাম্পেইন আনল অপো, থাকছে আকর্ষণীয়…
  • ১৭ জুন ২০২৬
পটুয়াখালীতে ইউপি কার্যালয়ে তালা, উদ্যোক্তাকে মারধরের অভিযোগ
  • ১৭ জুন ২০২৬
×