প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা দিল ঢাকা শিক্ষা বোর্ড

২২ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM

© সংগৃহীত

একটি প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি, নবায়ন, কমিটির অনুমোদন, রেজিস্ট্রেশন প্রদানের কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আরও পড়ুন: স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ালেন মেয়র আইভী

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র প্রদানের কথা বলে সেবা গ্রহীতার কাছ থেকে প্রতারক চক্র নামে-বেনামে ফোন করে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বোর্ডের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নগদ অর্থ গ্রহণ করা হয় না। শুধুমাত্র সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সকলকে নগদ অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বোর্ডের এ সব কার্যক্রম অনলাইনে ই-নথির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। সেবা গ্রহীতারা নিজ প্রতিষ্ঠানে বসে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে বোর্ডে আসারও প্রয়োজন হয় না। যদি কোনো প্রতারক চক্র এ ধরনের ফোন করে থাকে তার নাম এবং ফোন নম্বরসহ ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ১ সপ্তাহের মাথায় স্থগিত করল নেত্রকোণা …
  • ১৭ জুন ২০২৬
‘দোকানে বিএনপির লোক বসবি না’, বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়…
  • ১৭ জুন ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে বিশ্বকাপের যেসব ম্যাচ দেখবেন
  • ১৭ জুন ২০২৬
কালো ফেস মাস্ক পরে কেন খেলছেন জিদানের ছেলে লুকা
  • ১৭ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে গোল করেই কেন কাঁদলেন মেসি, রহস্য জানালেন …
  • ১৭ জুন ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুব…
  • ১৭ জুন ২০২৬
×