বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড

৩০ অক্টোবর ২০২২, ০৪:৫২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এই নীতিমালায় স্বাক্ষর করেন।

নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডসমূহ এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান করবে। 

তবে কোনও আবেদন নীতিমালার বিধি বিধান সাপেক্ষে না মঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নামঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে। শিগগিরই এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা শিগগিরই: শিক্ষামন্ত্রী

এর আগে, প্রাথমিক অনুমতি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। ‘বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তারা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান স্থাপন বা চালুর প্রাথমিক অনুমতি না নিয়েই পাঠদানের অনুমতির জন্য আবেদন করছেন’—এমন অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

সে সময় মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য ১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী স্থাপনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে যে নীতিমালার ৪(৩) ও ৪(৬) অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি ছাড়া কোনও প্রতিষ্ঠান স্থাপন ও চালু করা যাবে না।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence