অনির্দিষ্টকালের জন্য মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন স্থগিত

০২ অক্টোবর ২০২০, ০৪:২৮ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মেমিস সফটওয়্যারে ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনে কাজ চলায় এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন না করতে শিক্ষক-কর্মচারীদের বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস প্রকল্পের সফটওয়্যারে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। ফলে, মেমিস সফটওয়্যারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। তাই, পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত মেমিস সফটওয়্যারের মাধ্যমে সব ধরণের আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে:…
  • ২৮ আগস্ট ২০২৬
তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬