স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে— শিক্ষা মন্ত্রণালয়

০১ জুন ২০২০, ০৬:২০ PM

© লোগো

দেশে করোনা পরিস্থিতিতে আগামী ১৫ জুন পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। তবে এ সময়ে প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে সরকারি দপ্তরসমূহ খোলা রয়েছে। এ প্রেক্ষাপটে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্য সেবা বিভাগ/স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

পে-স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাসিক ভাতা ৩ হাজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে, দেখুন এখানে
  • ৩১ আগস্ট ২০২৬
বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার ক্রিকেটার’ বললেন পাকিস্তানি তারকা
  • ৩১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে ৫ সুখবর
  • ৩১ আগস্ট ২০২৬
‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬