র‍্যাগিং ফৌজদারি অপরাধ, মামলা হতে বাধা নেই: হাইকোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৪ PM

© টিডিসি ফটো

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। ওই আইনে উত্ত্যক্তের পাশাপাশি র‍্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় এ প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। নবীন বরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র‍্যাগিং হয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এজন্য এটি বন্ধে কঠিন আইন করার কথা বলেন হাইকোর্ট। এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন আদালত।

শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ৬ মে
  • ২৩ এপ্রিল ২০২৬