শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ১৯১ প্রার্থী (তালিকা দেখুন)

০১ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM

© লোগো

৩৭ বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ১৯১ প্রার্থীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রার্থীকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদ (প্রভাষক) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বাংলার ২০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৭ জন, প্রাণিবিদ্যার ১ জন, ইংরেজির ১৩ জন, অর্থনীতির ১৫ জন, দর্শনের ১৭ জন, ইতিহাসের ১৮ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৫ জন, সমাজ কল্যাণের ২ জন, পদার্থ বিজ্ঞানের ২ জন, উদ্ভিদবিদ্যার ৪ জন, কৃষিবিজ্ঞানের ৩ জন, মনোবিজ্ঞানের ৫ জন, হিসাব বিজ্ঞানের ২০ জন, ব্যবস্থাপনায় ২১ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩ জন, সংস্কৃততে ২ জন, পরিসংখ্যানে ৩ জন, গণিতে ১৩ জন, কম্পিউটারে ৫ জন এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ২ জন প্রভাষক রয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের আলোকে এসব প্রভাষককে নিয়োগ দেয়া হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন...

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬