১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
প্রতীকী ভাইভা বোর্ড

প্রতীকী ভাইভা বোর্ড © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে  আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে ১৭ সেপ্টেম্বর  বিকাল ৫টা থেকে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

এতে আরো বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:

(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates ) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets)।
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
(গ) এডমিট কার্ড।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এনটিআরসিএ।

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করে…
  • ১৩ মার্চ ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081