গ্রুপ অ্যাডমিনদের প্রশিক্ষণ দেবে ফেসবুক, সঙ্গে ৪০ লাখ টাকার অনুদান

০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫০ PM
এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর

এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর © টিডিসি ফটো

এবার বাংলাদেশে উন্মুক্ত হচ্ছে ‘এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর’। এই প্রোগ্রামের আওতায় ফেসবুকের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেবে ফেসবুক। তারা যেন ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন সেজন্য এই প্রশিক্ষন। 

ফেসবুক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটা’র গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার (প্রায় ৪০ লাখ টাকা) অনুদান পাবে। এতে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ ও সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটি লিডারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। পাশাপাশি অ্যাডমিনরা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন: যে ৪০ অ্যাপ চুরি করছে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড

মেটা’র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিস-এর প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশী গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরো ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬টি দেশ - বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্য সংখ্যা হতে হবে ৫ হাজারের বেশি।

মেটা’র কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে এই ঠিকানায় - www.facebook.com/community/accelerator 

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২২। 

ট্যাগ: ফেসবুক
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬