যে ৪০ অ্যাপ চুরি করছে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড

২৯ আগস্ট ২০২২, ১০:৫৪ AM

© প্রতিকী ছবি

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্কেলার থ্রেটল্যাবস ৪০টি ক্ষতিকর অ্যান্ড্রয়েড অ্যাপের সনাক্ত করেছে। এসব অ্যাপস গুগল প্লে স্টোরে থাকা ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি অ্যাপগুলোতে ‘জোকার’, ‘ফেসস্টেলার’ এবং ‘কপার’ মেলওয়্যারেরও সন্ধান পেয়েছে। 

অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। এসব তথ্য কাজে লাগিয়ে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরিসহ বিভিন্ন ভুয়া সেবার নিবন্ধন করে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। নিরাপত্তা গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।

আরও পড়ুন: সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৪

ক্ষতিকর এই ৪০ অ্যাপগুলো হলো- সিম্পল নোট স্ক্যানার, প্রাইভেট মেসেঞ্জার, স্মার্ট মেসেজেস, টেক্সট ইমোজি এসএমএস, ব্লাড প্রেশার চেকার, ফানি কি-বোর্ড, মেমোরি সাইলেন্ট ক্যামেরা, কাস্টম থিমড কি-বোর্ড, লাইট মেসেজেস, থিমস ফটো কি-বোর্ড, ম্যাজিক ফটো এডিটর, থিমস চ্যাট মেসেঞ্জার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ফন্টস ইমোজি কি-বোর্ড, মিনি পিডিএফ স্ক্যানার, স্মার্ট এসএমএস মেসেজেস, পারসোনাল মেসেজ, প্রফেশনাল মেসেজেস, অল ফটো ট্রান্সলেটর, চ্যাট এসএমএস, স্মাইল ইমোজি, ফন্টস ইমোজি কি-বোর্ড, ব্লাড প্রেশার ডায়েরি, হাই টেক্সট এসএমএস, ইমোজি থিম কি-বোর্ড, টেক্সট এসএমএস, ক্যামেরা ট্রান্সলেটর, সোশ্যাল মেসেজ, কুল মেসেজেস, কাম মেসেজেস, প্রিন্টিং ফটো এডিটর, রিচ থিম মেসেজ, প্রফেশনাল মেসেজেস, ক্ল্যাসিক গেম মেসেঞ্জার, প্রাইভেট গেম মেসেজেস, ক্রিয়েটিভ ইমোজি কি-বোর্ড, স্টাইল মেসেজ, অ্যাডভান্সড এসএমএস, ওউ ট্রান্সলেটর এবং অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে পেললেও ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া,

স্কেলার থ্রেটল্যাবস ( https://www.zscaler.com/threatlabz/global-enforcement-dashboard)

ট্যাগ: অ্যাপস
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬