গ্লোব টাইর্গাস অ্যাওয়ার্ড জিতলো অপো বাংলাদেশ

১৬ জুন ২০২২, ১১:৪৩ AM
গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড © টিডিসি ফটো

সম্প্রতি দেশে উন্নত গ্রাহক সেবা প্রদানের স্বীকৃতিস্বরুপ কাস্টমার সার্ভিস এক্সিলেন্স ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড জিতেছে অপো বাংলাদেশ লিমিটেড। উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার জন্য এই অ্যাওর্য়াড প্রদান করা হয়।

সোমবার (১৩ জুন) মালয়শেয়িায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড গ্রহণ করে অপো বাংলাদেশ। বুধবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
অপো এর ফেইস-টু-ফেইস মেনটেইনেন্স সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবায় স্বচ্ছতা বজায় রাখে। ব্যবহারকারীরা যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পারেন তাই অপো’র পক্ষে সর্বাধিক স্বচ্ছতা প্রদান সম্ভব হয়। ফেইস-টু-ফেইস মেনটেইনেন্স সার্ভিস প্রক্রিয়ার ফলে গ্রাহক সন্তুষ্টি ৯৯.৩ শতাংশে পৌঁছছে।

এছাড়া, অপো দেশের প্রথম মোবাইল ফোন ব্র্যান্ড যা গ্রাহক সেবা কেন্দ্রে মোবাইল রেকর্ড সেবা চালু করেছে। এতে করে ব্যবহারকারীরা তাদের সেবা গ্রহণের প্রক্রিয়াটি রেকর্ড করতে পারেন অথবা একজন সেবাদাতকে তাদের জন্য প্রক্রিয়াটি রেকর্ড করার অনুরোধ করতে পারনে। এভাবে, অপো বাংলাদেশ গ্রাহক সেবা প্রদানে স্বচ্ছতার ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যার ফলস্বরূপ ব্র্যান্ডটির নেট প্রমোটার স্কোর (এনপিএস) ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ঢাবির সিনেট অধিবেশন বিকেলে।

বাংলাদেশে মোট ৩৪টি আউটলেট ছাড়াও অপো’র ২২টি গ্রাহক সেবা কেন্দ্র, ১২টি টাচ পয়েন্ট ও অথোরাইজেশন কেন্দ্র রয়েছে। বৈশ্বিক মহামারির পুরো সময়ে অপো গ্রাহক সেবা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে জীবাণুমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রত্যেক গ্রাহককে মাস্ক প্রদান করেছে। এর মধ্য দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালনে অপো’র প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে যেসব গ্রাহক সময় মতো ওয়ারেন্টি সুবিধা নিতে পারেননি, প্রাথমিক ওয়ারেন্টির সময়সীমা অতিক্রমের পরে তাদেরকে ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট’ এবং ‘ফ্রি ওয়ারেন্টি’ প্রদান করে অপো বাংলাদেশ।
 
অপো দেশের এমন একটি স্মার্টফোন ব্র্যান্ড, যেটি প্রতি মাসের ১০-১২ তারিখ ‘সার্ভিস ডে’ পালন শুরু করে। ‘সার্ভিস ডে’ তে আগত গ্রাহকদের ছোটখাটো উপহার ও পানীয় (চা/কফি) প্রদানের পাশাপাশি ডিভাইস রক্ষণাবেক্ষণ ও অ্যাকসেসারেজি তে ১০-৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়। অপো দেশের একমাত্র মোবাইল ফোন ব্র্যান্ড যেটি ‘১-আওয়ার ফ্ল্যাশ ফিক্স সার্ভিস’ চালু করেছে। বর্তমানে অপো’র গ্রাহক সেবা কেন্দ্রে ১-ঘণ্টায় ডিভাইস মেরামতের হার ৯৬ শতাংশ, যা এর ডিভাইস মেরামত দক্ষতাকে বাজারের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। 

অপো বাংলাদেশ অফিশিয়াল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউিটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলনে, ‘উন্নত গ্রাহক সেবা প্রদানের আমাদের নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করার জন্য আমি গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে অপো সর্বোত্তম গ্রাহক সেবা অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টায় বিশেষ জোর  দিচ্ছে।’

গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডের লক্ষ্য বিপণন ব্র্যান্ডিং সিএসআর, সামাজিক উদ্ভাবন,শিক্ষা ও অ্যাকাডেমিকস উৎকর্ষ সাধনে বিশ্বাসী বা বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা।

সাইবার বুলিং অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত…
  • ১৩ মার্চ ২০২৬
৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
  • ১৩ মার্চ ২০২৬
ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081