আজ থেকে ৩ দিন বন্ধ ডাচ-বাংলার এটিএম বুথ

০৫ মে ২০২২, ১২:৫৯ PM
ডাচ বাংলা

ডাচ বাংলা © ফাইল ফটো

সুইচিং সিস্টেম আপগ্রেডের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও সিআরএম তিন দিন বন্ধ থাকবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়

ব্যাংকটি জানায়, সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম/সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা আজ ৬ মে থেকে ৮ মে পর্যন্ত বিভিন্ন সময় বন্ধ থাকবে।

আরও পড়ুন: বেতন ছাড়াই ঈদ: নীরবে চোখের জল ফেলছেন শিক্ষকেরা

আজ (৫ মে) রাত ১২টা ১ মিনিট থেকে ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এটিএম ও সিআরএম সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। পিওএস সেবা বন্ধ থাকবে ৩৬ ঘণ্টা। ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ মে দুপুর ১২ টা পর্যন্ত পিওএস সেবা নিতে পারবে না ব্যাংকটির গ্রাহকরা। আজ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টা ই-কমার্স, রকেট অ্যাড মানি সেবা বন্ধ থাকবে।

৫ মে থেকে ১২টা ১ মিনিট থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা। আর ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে মাস্টারকার্ড ক্রেডিট সেবা।

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬