ইলন মাস্কের টুইটারে নতুন কী পরিবর্তন আসছে

২৬ এপ্রিল ২০২২, ০৭:৪৮ PM
ইলন মাস্কের টুইটার

ইলন মাস্কের টুইটার © সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে টুইটার কিনে নিলেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। এই মাইক্রো ব্লগিং সাইটটি নিয়ে রয়েছে বিস্তর পরিকল্পনা। তিনি এটিকে নিজের মত করে সাজাবেন। টুইটারে কিছু পরিবর্তন যে আসতেছে সেটার আভাস পাওয়া যাচ্ছে। মাস্কের দাবি অনুযায়ী, যা বদলে দেবে ব্যবহারকারীর টুইটারের প্রতি চিরাচরিত দৃষ্টিভঙ্গি। কি সেই পরিবর্তস সেটি দেখে নেয়া যাক।

সবার জন্য ‘ব্লু-টিক’
ধারণা করা হচ্ছে প্রতিটি টুইটার ব্যবহারকারীই মাস্কের আমলে যাচাই করা অ্যাকাউন্টের অধিকারী হতে চলেছেন। মাস্ক মনে করেন, প্রতিটি অ্যাকাউন্ট যাচাই করা উচিত। কিছু যাচাই করা, আর কিছু সাধারণ— এ ভাবে স্বচ্ছতা বজায় রাখা অসম্ভব। তাই প্রতিটি টুইটার ব্যবহারকারী পাবেন ‘ব্লু-টিক’ তকমা।

অবাধ মত বিনিময়
পক্ষে কিংবা বিপক্ষে মন্তব্য যাই হোক, আইনের গণ্ডিতে না ঠেকলে তা প্রকাশ করবে টুইটার। ভাল-মন্দ বিবেচনার ভার ব্যবহারকারীর। কারণ, টুইটার কোনও নির্দিষ্ট টুইট নিষিদ্ধ করার নীতি নিয়ে জনমানসে বহুল অসন্তোষ রয়েছে। তাই এ জন্য প্রতিটি ব্যবহারকারী যাতে অবাধে নিজের মত জানাতে পারেন, তা নিশ্চিত করতে চান মাস্ক। তার ঘোষণা, আইন বিরুদ্ধ কিছু ছাড়া, বাকি সবই শোভা পাবে টুইটারে। তা সে পক্ষে হোক কিংবা বিপক্ষে। 

আরও পড়ুন: টুইটার কেনার অর্থ দিয়ে দেশে কি কি করা যেত

ভুয়া অ্যাকাউন্ট থাকবেনা
ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে জনমত নিয়ন্ত্রণের দিন শেষ। এ জন্য ব্যবহার করা হবে আরও আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি। মাস্কের বক্তব্য, বিশেষ কোনও মতবাদ ছড়িয়ে দিতে বা নির্দিষ্ট কোনও দিকে জনমত ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ইদানীং ‘বট্ অ্যাকাউন্ট’ তৈরির চল রয়েছে। তাতে একটি নির্দিষ্ট বিষয়ের উপর করা একটি টুইটই ঘুরিয়ে ফিরিয়ে বহু মানুষের নামের অ্যাকাউন্ট থেকে প্রতিফলিত হয়। আপাতদৃষ্টিতে যা দেখে মনে হয়, বহু মানুষ একই মত পোষণ করছেন। মাস্কের আমলে বন্ধ হতে চলেছে সেই চালাকির। তবে প্রশ্ন হল, কৃত্রিম ভাবে নিয়ন্ত্রিত ভুয়া অ্যাকাউন্ট আর সত্যি অ্যাকাউন্ট, যেগুলো সাধারণত ‘বট্ অ্যাকাউন্ট’-এর মতোই ব্যবহার করেন ব্যবহারকারীরা, তার পার্থক্য ধরা যাবে কী করে?

পরিচ্ছন্ন ব্যবস্থাপনা
থাকবে না জটিলতার নামগন্ধ। কোন টুইট কতটা বেশি পরিমাণে ছড়াবে, স্থির হবে ঘোষিত ‘অ্যালগরিদম’-এর সাহায্যে। সূত্রে ফেলে মিলিয়ে নিতে পারবেন যে কেউ। এর ফলে কোনও টুইট কত মানুষের টুইটার হ্যান্ডলে প্রতিফলিত হবে, সে জন্য অজানা কোনও ব্যবস্থার উপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। স্বচ্ছ পদ্ধতির সাহায্যে যে কোনও সময় মিলিয়ে নেওয়া যাবে, কোন টুইটের দৌড় কত দূর।

ট্যাগ: টুইটার
বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬