যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার ওয়াইফাই

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৮ AM
ওয়াইফাই রাউটার

ওয়াইফাই রাউটার © সংগৃহীত ছবি

এখন সবার পকেটে পকেটে রয়েছে স্মার্টফোন-ইন্টারনেট প্যাক। অনেকেই প্রায় সময় ইন্টারনেট ব্যবহার করেন। সেই সুবাদেই প্রায় সবার বাড়িতেই রয়েছে ওয়াইফাই। আর করোনাকালে বাসা থেকে কাজ করার জন্য কয়েকগুণ বেড়েছে এর ব্যবহার।

বাসায় ইন্টারনেট ব্যবহার করতে আমরা ব্যবহার করি রাউটার। আর এ রাউটারের মাধ্যমে আমরা ওয়াইফাই পেয়ে থাকি। রাউটার ব্যবহার করতে সেট করা হয় একটি পাসওয়ার্ড। কিন্তু আপনি পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে আপনার নিজস্ব ওয়াইফাই ব্যবহার করতে পারেন যে কেউ। কীভাবে বুঝবেন অন্য কেউ আপনার কানেকশন ব্যবহার করছেন কি না?

চলুন জেনে নেওয়া যাক-

১. আপনার ইন্টারনেট স্বাভাবিকের থেকে স্পিড কম দিচ্ছে, কয়েক দিন ধরে একই অবস্থা কিন্তু এমনটা হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ সার্ভারে কোনো সমস্যা নেই। তাহলে এমনটা হতেই পারে যে কেউ আপনার অজান্তে ব্যবহার করছে ওয়াইফাই।

আরও পড়ুন: ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেকোনও দিন এইচএসসির ফল

২. যেসব ডিভাইসগুলো প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, সেগুলোতে একটি ইউনিক আইপি ও ম্যাক অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রসের মাধ্যমে রাউটারের কানেক্টেড ডিভাইসের নামও দেখা যায়। সেখানে যদি এমন কোনো নাম দেখেন, যা আপনার একেবারেই পরিচিত নয়। তাহলে বুঝে যাবেন লুকিয়ে কেউ ব্যবহার করছে ওয়াইফাই। তবে নাম না থাকলে কানেক্টেড ডিভাইসের সংখ্যার দ্বারাও বুঝতে পারবেন বিষয়টি।

৩. বেশ কিছু অ্যাপ ব্যবহার করলেও জানতে পারবেন কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছেন কি না।

কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ওয়াইফাই?

১. সহজ এবং ছোট নয়, পাসওয়ার্ড তৈরির সময় চেষ্টা করুন যাতে তা বড় ও কঠিন হয়। যাতে সহজেই কেউ আন্দাজ করতে না পারে। নিজের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন: বেঙ্গালুরুর শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে ১৪৪ ধারা জারি

২. কোম্পানির পক্ষ্য থেকে রাউটার সেট করে যাওয়ার পর পালটে ফেলুন লগ ইন তথ্য।

৩. লুকিয়ে রাখতে পারেন রাউটারের এসএসআইডি। ফলে কেউ ওয়াইফাই সার্চ করলে নিকটবর্তী অন্যগুলোর অপশন পেলেও আপনারটা পাবে না।

৪. এ ছাড়া রয়েছে বেশকিছু সফটওয়ার। যার মাধ্যমে অপরিচিত ডিভাইস লগ ইন করলেই টের পাবেন আপনি। তাহলে আর অপেক্ষা কেন, চটপট দেখে নিন লুকিয়ে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে কি না।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬