১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেকোনও দিন এইচএসসির ফল

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ PM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল © ফাইল ফটো

আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তারিখের যেকোনও দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে। সম্প্রতি এই তিন তারিখের যেকোনও দিন ফল প্রকাশের প্রস্তাব করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফল করা হবে বলে আশা করছি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবের একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে। অনুমোদন মিললে উল্লেখিত যেকোনও তারিখ ফল প্রকাশ করা হবে।

গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬