অর্ডার নেওয়া বন্ধ করল ইভ্যালি

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৯ AM
অর্ডার নেওয়া বন্ধ করল ইভ্যালি

অর্ডার নেওয়া বন্ধ করল ইভ্যালি © সংগহীত

সেলারদের রেগুলার বিল দিতে না পারায় ‘ইভ্যালি টি-টেন’ অফারের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ২০২১-এর টি-টেন-এ আপনাদের রেসপন্সে আমরা অভিভূত। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান দুজন সিগনেটরি- সিইও এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে, আমাদের সেলারদের রেগুলার বিল দিতে পারছি না। এজন্য আমাদের স্বাভাবিক ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

তাই আপনাদের করা ১৭ সেপ্টেম্বরের টি-টেন-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আপনাদের টি-টেন-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলেই আপনারা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

পড়ুন: ইভ্যালির সঙ্গে নেই তাহসান, চুক্তি বাতিল করেছেন মিথিলাও

এর আগে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইভ্যালির সিইও ও চেয়ারম্যান গ্রেফতারের পরদিন শুক্রবার ইভ্যালির ফেসবুক পেজে নতুন ‘ইভ্যালি টি-টেন’ নামে অফার ঘোষণা করা হয়।

অফারে বলা হয়েছে, মাত্র ১০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধে ১০ কার্যদিবসে পাওয়া যাবে পণ্য। ১০ শতাংশ অগ্রিম টাকা নিয়ে আবেদন করার পর কনফার্মেশন ম্যাসেজ পেলেই পণ্যের পুরো টাকা পরিশোধ করতে হবে। পুরো টাকা পরিশোধ করার ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হবে।

এদিকে, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে বৃহস্পতিবার বিকেলে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন একজন গ্রাহক।

সর্বশেষ খবর অনুযায়ি, প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাত মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence